আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ মালদহে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার, ১৩ অক্টোবর মালদহের কালিয়াচক থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন এসটিএফের আধিকারিকরা।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গিয়েছে।
এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানা এলাকায় অভিযান চালান তদন্তকারীরা। সেই অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায়, এর পিছনে কোনও বড় মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কারও যোগসূত্র সামনে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
