পঞ্চগড় জেলায় আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেনএটি একটি নজিরবিহীন পদক্ষেপ।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
