১ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ১ মিনিট আগে
ক্রীড়া প্রতিবেদক
ছবি: বিসিবি
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম পর্বের শেষ ম্যাচেও ব্যাটিংয়ে ভরাডুবি ঘটল বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে ১৭২ রানে গুটিয়ে যাওয়া দলটি এবার আফগানিস্তানের বিপক্ষে অলআউট হলো আরও কম রানে। বাঁচা-মরার লড়াইয়ে মাত্র ১৬০ রানেই থামল টাইগারদের ইনিংস।
বুধবার শারজাহতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ খেলতে পারে ৪১.২ ওভার। ২৮ রানে ৪ উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়ার পর ৯৩ রানের জুটি গড়েন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। তারা বিচ্ছিন্ন হওয়ার পর আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি ৬ উইকেট তারা হারায় ৩৯ রানে।
বিস্তারিত আসছে...
