অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘সম্প্রতি অপতথ্য ও গুজবের সব থেকে বেশি শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপিকে নিয়ে ১১৫৮ ও প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০ টি অপতথ্য ছড়ানো হয়েছে। সংবাদকর্মীরা চাইলে অপতথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পার।’
তিনি বলেন, ‘প্রতিটি মিডিয়া একটি ফ্যাক্টচেক অনুষ্ঠান করতে পারে, তাহলে সবাই গুজব বা অপতথ্য সম্পর্কে প্রতিদিন জানতে পারবে।’
২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সদস্যকে সদস্যপদ দেওয়া হয়। এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির নতুন সদস্যদের বরণ করে নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। নতুন সদস্যদের, সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
