The Sangbad · সাধারণ
কুষ্টিয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি
২৪/১০/২০২৬

কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার ৯ মাইল কাচারী পার হয়ে সাহেব পাগলের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে ওই সড়কে চার থেকে পাঁচজনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় কৃষক ও প্রাতঃভ্রমণকারীদের সন্দেহ হলে তারা এগিয়ে যান, এ সময় দলটির সদস্যরা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে ধরে গণপিটুনি দেন এবং বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কটিতে ভোর ও রাতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নির্জন এই পথে চলাচলকারী মানুষ সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ঘটনার পর এলাকায় টহল জোরদার ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন দুজনকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এবং পরে তাদের মিরপুর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗