মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে মোবাইল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৪ অক্টোবর শনিবার সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে এবং হুজুর লেবাসধারী চোর হাসিবুল খাঁ বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁ এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চেতে যায় হাসিবুল খাঁ নামে এক হুজুর লেবাসধারী চোর। এসময় সুযোগ বুঝে ঘর থেকে তার একটি এন্ড্রয়েড মোবাইল চুরি করে পালিয়ে যায়।শনিবার সকালে টেকেরহাট বাজারে গিয়ে চোর হাসিবুলকে দেখে ধাওয়া দেয় মেরজন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় জনগণ চোরকে আটক করার পর মারধর শেষে রাজৈর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এটিভি/ এইচকে
