অক্টোবর ২৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি। জনগণের রায়কে দলটি অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও ব্যর্থ হচ্ছে সরকার।
খুলনা গেজেট/উউরা
