বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মাঝে ৫০টি ভ্যান বক্স ও ৩০টি হ্যান্ড ট্রলি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আমানতগঞ্জ গ্যারেজে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ করেন।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করা, বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় বিসিসির প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো: মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী, মাহবুব আলমসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
