সৌদি আরবের রাজধানী রিয়াদে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর রাতে স্থানীয় মেজবান হোটেলের হলরুমে এ আয়োজন করা হয়।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও কালবেলার সাংবাদিক মোহাম্মদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক আবুল বশির এবং ভারপ্রাপ্ত সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন দীদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান জামাল।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, প্রচার সম্পাদক ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, আল দাওয়া টিভির প্রতিনিধি মাওলানা মহব্বত উল্লাহ, ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন, এ ছাড়া উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য, ডিবিসি টিভির প্রতিনিধি গোলাম রাসেল রুসুল, চ্যানেল আই ও বাংলা বিনোদনের সম্পাদক বুলবুল আহমদ, তিতাস টিভির সম্পাদক আল আমিন নান্নু, আই ওয়াল টিভির প্রতিনিধি তানিয়া আহমেদ, স্বাধীন কাগজের প্রতিনিধি ফখরুল ইসলাম জয়সহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সৌদি আরবে পত্রিকাটির প্রতিনিধিকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
