ইন্ডি জোটের বৈঠকের ফাইল ছবি।
Published on
:
1 min read
দশেরা মিটতেই ফের পথে নামছে ইন্ডি জোট (INDIA)। বৃহস্পতিবার সন্ধেয় INDIA-র সদস্যদের ভার্চুয়াল বৈঠক। সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জোটের শীর্ষ নেতৃত্ব যোগ দেবেন বৈঠকে। নতুন কর্মসূচি কী হবে, তা নিয়েই এ দিনের ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে বলে খবর। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের জনসভা। দিল্লি পুলিশ ইতিমধ্যেই সেই সভার অনুমতি দিয়েছে। এ দিনের বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।