যৌথ বিবৃতিতে পাকিস্তান-মিসর-তুরস্ক ও সৌদি
‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’

প্রভাত ডেস্ক: মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলের অস্থিরতার জন্য মূল দায়ী হলো দখলদার ইসরায়েলের দখলদারিত্ব। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এমন কথা বলে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান ও মিসর। এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের বৃহৎ শহর ইস্তাম্বুলে বৈঠকে বসেন। এরপর তারা এ যৌথ বিবৃতি দেন। এতে সব সমস্যার জন্য ইসরায়েলের দখলদারিত্ব যে দায়ী সেটি উল্লেখ করেন তারা।
যৌথ বিবৃতিতে বলা হয় “বিশ্বজুড়ে যেসব অন্যায় হচ্ছে সেগুলো আরও বাড়িয়ে তুলছে ইসরায়েলের সরকারি নীতি।”তারা ১৯৬৭ সালের আগের সীমান্ত নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যেই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
সূত্র: রয়টার্স
More News Of This Category

