মো: জিয়াউদ্দিন বাবু
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। এ সময় এডভোকেট সরোয়ার বলেন বরিশালের সব মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে। আপনারা যাতে শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারেন সে দেখে বিএনপি খেয়াল রাখবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।সব মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে । বরিশালের ২৬ টি মন্দিরে ৫০০০ টাকা করে চেক প্রদান করা হয়।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বিএনপির সদর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ ইসলাম আব্বাস। মিনাল কান্তি সাহা, মানিক মুখার্জী কুন্ড, বাসুদেব কর্মকার, রাখাল চন্দ্র দে , সুভাষ সরকার মন্টু, নানানচন্দ্র দে প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম আব্বাস।
এ সময় পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীগণ, বক্তব্য রেখেছেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
