ছবির ক্যাপশন: ......................................
স্টাফ রিপোর্টার >>
ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (৮ ডিসেম্বর-২০২৪) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসাইন। আরও উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভাশেষে ট্যুরিস্ট পুলিশে কর্মরত মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন, মো. আনসার উদ্দিন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন এবং মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়ন এর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
