October 20, 2026,
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্ডিনগর গ্রামে সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী আহাদুজ্জামান (৪০) এর প্রথম স্ত্রী, ১৯ অক্টোবর সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বড়লেখা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের এক মেয়ে (১৭) ও এক ছেলে (১১) রয়েছে।
বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, ২০ অক্টোবর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

