'আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না'
বৃহস্পতিবার নিজের জন্মদিনে দিল্লিতে যমুনা নদী সংস্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভারতে আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস।
