শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ১৫টি সার্বজনীন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল হক চৌধুরী (রোকন), সিআইপি। প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে এ অনুদান বিতরণ করা হয়। ওবাইদুল হক চৌধুরী রোকনের প্রতিনিধি হিসেবে অনুদান তুলে দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, মাহমুদুল হক চৌধুরী (খোকন) ও মাহফুজুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদুল আলম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আইনুল হুদা, নওশা মিয়া, সুমন এবং চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার দে।
এ ছাড়া বরমা ইউনিয়ন বিএনপির শাহ আলম, মাহবুব ও এমদাদ; বরমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. হাসান, সদস্যসচিব মিনহাজ উদ্দিন সুমন, সদস্য নাসির উদ্দিন, রাশেদুল আলম রাশেদ, পিবলু, সিবু সেন ও কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
The post বরমার ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী রোকন appeared first on ভোরের চেতনা.
