দুপচাঁচিয়ায় সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনবিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্যাংক ভবন প্রাঙ্গণে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুনজুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার গোলাম মোস্তাকিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শুভ্র বসাক, সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহফুজা সরকার, নূরে এ আলম সিদ্দিক। এ ছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়াসিম রাহাদ আহমেদ, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, গ্রাহক বেলাল হোসেন প্রমুখ।