দুর্গাপুজোর উৎসবের মরশুমে পথশিশুদের পাশে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। শিশুদের জন্য জামাকাপড় ও খাবারের ব্যবস্থা করেন আইনজীবী অরিন্দম দাস, দীপঙ্কর দাস-সহ একাধিক আইনজীবী। অন্যদিকে, পথশিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হাওড়া মহিলা থানার পুলিশকর্মীদের উদ্যোগে তৈরি হয়েছে ‘বারান্দায় রোদ্দুর’ স্কুল। সেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গল্প লেখা ও হাতের কাজ শেখার সুযোগ পায়। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং শিশুদের ভবিষ্যৎ গড়ার এই উদ্যোগের খবর দেখতে চোখ রাখুন Ei Samay-এ।