দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:১৮ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার লালপুর পৌষাপুকুর পাড় অনির্বাণ ক্রীড়া সংঘের হাতে ক্যারাম বোর্ড ও টেলিভিশন উপহার দিয়েছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার রাতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সংস্থার সদস্য ক্রীড়াবিদ মো. সোহেল রানা ক্লাবের কর্মকর্তাদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।
উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোসলে উদ্দিন মুসা, পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল বারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইউসুফ আলী, মসজিদ কমিটি সহ-সভাপতি হাজী কাদের সহ অনির্বাণ ক্রীড়া সংঘ ক্লাবের সকল কর্মকর্তা এব সকল সদস্যবৃন্দ।
উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন মুসা, আব্দুর বারী, সামছুল হক সামছুসহ অর্ণিবান ক্রীড়া সংঘের অন্যান্য কর্মকর্তারা।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাটাকে সারা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা গ্রহন করেছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বিকোশিত করার লক্ষে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন স্থানে খেলার প্রসার ঘটাতে তারা প্রতিটি পাড়া মহল্লায় খেলার সামগ্রী বিতরনের পাশাপাশি ক্রীড়া সংঘঠন গড়ে তোলার কাজ করছে। তাছাড়া স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও বিনোদনম‚লক কার্যক্রমকে উৎসাহিত করা এবং ক্লাবের সদস্যদের অবসর সময়কে ইতিবাচক কর্মকাÐে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ ভ‚মিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
