দুই যুগ পর নগরকান্দায় যুবদলের নতুন কমিটি

প্রায় দুই যুগ পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৭ অক্টোবর নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
মোঃ তৈয়াবুর রহমান মাসুদ কে আহবায়ক ও নাজমুল হোসাইন রাজু কে সদস্য সচিব করে নগরকান্দা উপজেলা যুবদলের এবং মোঃ হেলালউদ্দীন হেলাল কে আহবায়ক ও জাহিদুল ইসলাম মাতুব্বরকে সদস্য সচিব করে নগরকান্দা পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘদিন পর নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করায় নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যা বইছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবুন্দ।
এই বিভাগের আরো খবর






