Published : 21 Oct 2026, 11:38 AM
Updated : 21 Oct 2026, 11:38 AM
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল সবুজ গেঞ্জি ও নীল জিন্স।
স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, “দেখে চেনা যাচ্ছে না। আশেপাশে এলাকার লোক হলে তো আমরা চিনতাম।”
রেলওয়ে পুলিশ জানায়, সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতে বা ভোরে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক।
ওসি জুলফিকার আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
