জাতীয় দল নিয়ে নানা বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যেও ক্লাব ফুটবলে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনার বিপক্ষে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলে ভর করে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। একই সঙ্গে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফারগোনাকে হারায় সৌদি আরবের ক্লাবটি।
ম্যাচের শুরুতে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করে। তবে ৩০ মিনিটে নাওয়াফ বৌশালের পাস থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। এর আগে ১৫ মিনিটে পেশির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন কিংসলে কোমান। তার বদলে মাঠে নামেন আইমান ইয়াহিয়া।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। অর্থাৎ ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে কিছুটা আশা জাগায় উজবেকিস্তানের দলটি। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আল নাসরের ব্যবধান আবারও বেড়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর দল।
এদিকে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার ঘটনায় তাকে সাময়িক নিষিদ্ধ করেছে পর্তুগালের ফুটবল ফেডারেশন। তবে জাতীয় দল ঘিরে বিতর্কের মধ্যেও ক্লাবের হয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই পর্তুগিজ তারকা। এখন তার সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ।
