দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শাসনামলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন নেকমেদ্দিন বিলাল এরদোগান।
ভূরাজনৈতিক সংকট ও আঞ্চলিক অস্থিরতার মধ্যেও গত ২৩ বছরে তুরস্কের অর্থনীতির আকার গড়ে বার্ষিক ৫ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শাসনামলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন নেকমেদ্দিন বিলাল এরদোগান। তিনি ডিসেমিনেশন অব নলেজ সোসাইটির চেয়ারম্যান। ইস্তানবুলে গত শুক্রবার অনুষ্ঠিত ১৯তম ভেরোনা ইউরেশীয় অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেয়ার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিলাল এরদোগান বলেন, ‘বিশ্ব এখন বহুমেরুকেন্দ্রিক (মাল্টিপোলার) ব্যবস্থার দিকে এগোচ্ছে। এ রূপান্তরের যুগে একটি শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়সংগত আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখতে চায় তুরস্ক।’ খবর আনাদোলু
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
