মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। একদিকে ইরানে ‘মাদার অব অল বোম্ব’ ফেলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি জোটের মধ্যে সংঘর্ষ বাড়ছে। এর মধ্যেও বিশ্ববাজারে তেলে দাম কিছুটা কমেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা ০.৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়ায়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং মার্চে ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। সরবরাহের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটছে। এছাড়া সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। তথ্যসূত্র: আল জাজিরা
কেএম
