তেহরান,২৫ অক্টোবর- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে দেশের ওপর অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়ায় অনেক মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, বর্তমানে যে যুদ্ধের মুখে পড়তে হয়েছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার কারণে সমাজের অনেক মানুষকে খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। দেশে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, তেহরানকে অবশ্যই ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’।
তবে তার সরকার ঠিক কীভাবে এই লক্ষ্য অর্জন করতে চায়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, ওয়াশিংটন তেহরানের ওপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বাড়িয়ে চলেছে। এর মধ্যে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার পদক্ষেপও রয়েছে। এর ফলে দেশটির তেল রপ্তানি ও বাণিজ্য মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপরও কড়াকড়ি বজায় রেখেছে ইরান।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যুদ্ধের চাপে ইরানে মানুষের মৌলিক চাহিদা পূরণ কঠিন হয়ে পড়েছে: পেজেশকিয়ান first appeared on DesheBideshe.