দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৯:৩৮ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সব পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং কয়েক শ সনাতন ধর্মাবলম্বীকে নতুন পোশাক উপহার দিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পশ্চিম দেওভোগে অবস্থিত জান্নাত কনভেনশন হলে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস, পপী রানী সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এ সময় বলেন, আমরা এ বছর আগের চেয়ে অনেক ভালো করে পূজা উদযাপন করবো। নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে আগে যেমন আমরা একে অপরের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার বলেন, দেওভোগ সম্প্রীতির জায়গা। বিশেষ করে ১৪ নম্বর ওয়ার্ডে আমরা হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে থাকি। আর এই কারণেই পূজার মতো একটি গুরুত্বপূর্ণ উৎসবে আপনাদের সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমাদের ছোট্ট এই চেষ্টা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
