জামালপুরে ২০ পিস ইয়াবাসহ দুজন আটক, কারাগারে প্রেরণ

জামালপুরের মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার হিদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার হিদাগাড়ী এলাকার মৃত মোরদুজ্জামানের ছেলে নিজাম (৪১) ও মোতালেবের ছেলে ইউনুস (২১)। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর






