সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের অনুষ্ঠিত কম্পিউটার টাইপিং গতি পরীক্ষা, সাঁটলিপি ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে তিন ক্যাটাগরির পদে মোট ৯২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর অনুষ্ঠিত বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং গতি পরীক্ষা, সাঁটলিপি (বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ড) এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। পদভিত্তিক উত্তীর্ণদের সংখ্যার মধ্যে ‘কম্পিউটার অপারেটর’ পদে ৬ জন, ‘সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ২৭ জন এবং ‘অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক (ভাইভা) পরীক্ষার সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।
