বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, মনির মোল্যা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, শাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার) সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে যুবদলের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
The post যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
