রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের মানবিক উদ্যোগ
সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দুর্ঘটনায় পা হারানো রুহুল আমিন ফরহাদের কৃত্রিম পা প্রতিস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারী বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে আতাউর রহমান পীর বলেন, রোটারীয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে আসছেন। বাংলাদেশ ও সিলেটে দুঃস্থ মানুষের হিতার্থে রোটারীয়ানরা নিবেদিত রয়েছেন।
ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ রুহুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান শুয়াইব আহমদ মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, হানিফ মোহাম্মদ, হুমায়ুন ইসলাম কামাল, মোঃ নজরুল ইসলাম, এম এ রহিম, আব্দুর রহমান ও মোঃ আমিরুল ইসলাম।
গুগলে আমাদের খবর পেতে
