উত্তরপ্রদেশের শামলি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জন। ঘটনাটি ঘটেছে কাইরানা থানার বাইপাস এলাকায়। বিস্তারিত পড়ুন।
- ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৫
উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ২। গতকাল, বুধবার শামলি জেলার কাইরানা থানার অন্তর্গত বাইপাস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কারখানার মালিক-সহ কর্মীর। এছাড়াও আহত আরও ২। মৃতদের নাম, সন্দীপ কুমার দুহান (৪০) এবং অঙ্কিত কুমার (২২)।
