
সব দলের মতামত ছাড়া সংস্কার টেকসই হবে না: জি এম কাদের
স্টাফ রিপোর্টারঃ সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টিসহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। বুধবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর আইডিইবি মিলনায়তনে এ সভার আয়োজন করেছিল দলটি। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেন তারা। তিনি বলেন, অহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা আমাদের অধিকার। আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার। জি এম কাদের বলেন, আমরা আশা করেছিলাম, পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তবর্তীকালীন সরকার। কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে। আমাদের দেশে
