Published on
:
1 min read
দীর্ঘ ২২ বছরের যাত্রায় ইতি টানতে চলেছে করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। আর শেষ মরসুমের প্রথম পর্বেই থাকছেন বলিউডের ভাইজান সলমন খান। নতুন পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই চর্চায় দুই তারকার খুনসুটি। তবে দর্শকদের নজর কেড়েছে একটি পুরনো প্রশ্ন, যা ফের সলমনকে করলেন করণ।
করণকে সলমন প্রশ্ন করেন , ‘তুমি কি এখনও ভার্জিন?’ ৩ অক্টোবর প্রকাশিত প্রোমোয় সলমনকে স্বাগত জানিয়ে করণ বলেন, তাঁর শেষ মরসুমের শুরুটা সলমনের মতো একজনকে দিয়েই হওয়া উচিত। এরপরই সলমন মজার ছলে বলেন, ‘কফি উইথ করণ’-এর পর এ বার শুরু হোক ‘কফি উইথ সলমন’। দুই তারকার এই কথোপকথন থেকেই স্পষ্ট, শেষ মরসুমেও আড্ডা আর মজার ছলে খোঁচা দেওয়ার পুরনো মেজাজ বজায় রাখতে চলেছেন করণ।
সলমনের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতূহলী অনুরাগীরা। বিশেষ করে বিয়ে এবং সম্পর্ক নিয়ে নানা সময়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে, ২০১৩ সালে প্রথমবার এই শোয়ে এসেই সলমন জানিয়েছিলেন, তিনি ভার্জিন এবং বিয়ের জন্য নিজেকে সঞ্চিত রেখেছেন। পরে করণ জোহর স্পষ্ট করেছিলেন, সলমনের সেই মন্তব্য ছিল রসিকতার ছলেই বলা।
