ঢাকা অফিস।।
একটি শিশুকে ঘিরে বিতর্কে নিরুপায় বাবার পাশে দাঁড়ানো ব্যক্তিদের মব করার হুমকি দেওয়ার সমালোচনা করেছেন ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, যারা এমন হুমকি দিচ্ছেন, তারা শিশুটির বাবার আকুতি বুঝতে পারছেন না; বরং একটি থাপ্পড়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
একই সঙ্গে ইসলাম রক্ষার কথা বলে যারা এমন আচরণ করছেন, তাদের সমালোচনা করে তিনি মন্তব্য করেছেন, তারা ইসলামকে ‘জোকারিতে পরিণত করছেন’।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মব করার হুমকিদাতাদের ‘নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ’ বলে উল্লেখ করেন।
ফাহাম লেখেন, ‘যারা একটি শিশুকামীর পক্ষ নিয়ে মব করার হুমকি দিচ্ছেন—তারা নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ।
আপনারা একজন নিরুপায় বাবার ফরিয়াদ বোঝেন না—বোঝেন একটা থাপ্পড়ের মরতবা।’
পোস্টের পরের অংশে তিনি লেখেন, ‘আপনারা করবেন ইসলাম রক্ষা! বেহায়া মানুষজন আপনারা এবং আপনারাই তারা—যারা ইসলামকে জোকারিতে পরিণত করছেন।’
