কোরবান আলীর মৃত্যুবার্ষিকী
ইসলামপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক কোরবান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বলেন, সাহসী সাংবাদিকতা, পেশাগত নিষ্ঠা ও সহকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মরহুমের ছেলে সাব্বির আহম্মেদ লাবনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাওলানা মো. দেলোয়ার হোসাইন মরহুম কোরবান আলীসহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর আগে দুপুরে মরহুমের গ্রামের বাড়ি বীর হাতিজায় দুস্থ পরিবারের সদস্যদের জন্য খাবারের আয়োজন করা হয়।
