দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৯:১৮ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যর রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, প্রতি পরিবারে কোন কোন স্বজন মাদকসেবী রয়েছে। এটার কি জ্বালা আমরা সকলে বুঝি। বর্তমান সমাজে মাদক ব্যবসায়ীরা আমাদের সকলের সন্তানকে আস্তে আস্তে হত্যা করছে। আমাদের তাদের ব্যাপারে কি উচিত নৈতিক ভাবে, ধর্মীয় ভাবে তাদের কোন ছাড় দেয়া সুযোগ আছে। মাদক ব্যবসায়ীরা সমাজের গুটি কয়েকজন, তাদের কি ছাড় দেয়া কোন সুযোগ থাকে। যদি তিনি আমাদের বাবা-ভাই আত্মীয় হন তাতেও ছাড় পাবে না। মাদক ব্যবসায়ীরা কয় তলা দালান করলো সেটা দেখা বিষয় নই, ওরা সমাজের সন্তানদের হত্যাকারী। এই হত্যাকারীদের সবোর্চ্চ শাস্তি ফাঁসি দেয়া আদেশ করেছে এই সরকার।
রোববার ১১ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের বেপারীপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সাবেক কাউন্সিলর সহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার পঞ্চায়েত কমিটি নেতারা উপস্থিত ছিলেন।
