আলুর দম
উপকরণ :
ছোট আলু- ১৪ থেকে ১৫টি (এক সাইজের), তেল- ২ টেবিল চামচ, পাঁচফোঁড়ন- ১/২ চামচ, তেজপাতা- ২টি, আদা বাটা- ১ চামচ, হলুদ গুঁড়া- ১ চামচ, লাল মরিচের গুঁড়া- ২ চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, লবণ- স্বাদমতো, তেঁতুলের রস- ৩ চা চামচ, কাঁচামরিচ- ৩ থেকে ৪টি, চিনি- সামান্য এবং ঘি- সামান্য।
প্রণালি :
আলুগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে আলু কালো হবে না। আর আলুগুলো কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। এতে রান্নার সময় মসলা ভালোভাবে ভেতরে যেতে পারে। এরপর গরম তেলে ফোঁড়ন দিয়ে ভালোভাজে ভেজে নিন। এক এক করে সব মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে ১০ মিনিটের মতো। মসলা যত কষাবেন, স্বাদ তত ভালো হবে। সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুগুলোকে মসলার সঙ্গে ৫ মিনিট নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে লবণ। লবণটা ভালোমতো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। পানি ততটুকুই দিতে হবে, যাতে আলু সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য। স্বাদের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তেঁতুলের রস দিয়ে দিতে হবে। সামান্য চিনি দেবেন যেহেতু তেঁতুলের রস দেওয়া হয়েছে, এতে দারুণ ফ্লেবার আসবে। আরেকটু ভুনা ভুনা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদম লাস্টে দিন ঘাঁটি ঘি। ব্যস, রান্না হয়ে গেল।
