চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৪০
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ নানাবিধ অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১২৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত এ বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ১০১ জন, পূর্ববর্তী মামলার ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন এবং সাধারণ ও সাজা পরোয়ানামূলে ১৭২ জন আসামি রয়েছেন।
আরও পড়ুন
অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৭৯ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৯ জনসহ মোট ১২৮ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দণ্ড দেওয়া হয়।
এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৩ পিস ইয়াবা, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার।
আরও পড়ুন
কিশোর গ্যাং বিরোধী অভিযানে রেঞ্জজুড়ে মোট ৭৫৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৮৭ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ১৬৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং আটকের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৫১৯ জন, চট্টগ্রামে ৭২ জন, লক্ষ্মীপুরে ৬১ জন, নোয়াখালীতে ৪৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জন, রাঙ্গামাটিতে ১৬ জন, খাগড়াছড়িতে ১৩ জন, কক্সবাজারে ৬ জন এবং চাঁদপুরে ৩ জন রয়েছেন।
এ ছাড়া অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয় (চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে এবং নোয়াখালীতে ২ জন)।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানায়, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এএফ/
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মেয়রের জেমসন হল পরিদর্শন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের জেমসন হল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জেমসন হল পরিদর্শনকালে মেয়র প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অনুষ্ঠানস্থলের পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
আরও পড়ুন
এএফ/
আরও পড়ুন
হিলিতে পূজামণ্ডপে ফল ও মিষ্টি উপহার দিল বিজিবি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->দিনাজপুরের হিলি সীমান্তের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে আসেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার তুলে দেন।
আরও পড়ুন
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।
তিনি বলেন, ‘জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন।’
আরও পড়ুন
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতাদের বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কুদ্দুস আলী/রিফাত/
আরও পড়ুন
শামীম হত্যায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
-->সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করেছে তার পরিবার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। বৃহস্পতিবার এ ঘটনায় ফজলুল হক আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে প্রধান অভিযুক্ত আমিনী রয়েছেন এখনো ধরাছোঁয়ার বাইরে।
নিহত শামীমের ছোট ভাই তাওছিফ রহমান সাগরের অভিযোগ, গত সোমবার ধর্ম অবমাননার অভিযোগ তুলে উসকানিমূলক ভিডিও ছড়িয়ে তাদের বাড়িতে হামলা করা হয়। স্থানীয় জামায়াতের একদল নেতাকর্মী লোকজন জড়ো করে মব সৃষ্টি করেন বলেও দাবি তার। তার অভিযোগ, উসকানি দিয়ে লোকজনকে ক্ষেপিয়ে পরিকল্পিতভাবে শামীমকে হত্যা করা হয়েছে।
এর পরদিন, মঙ্গলবার সন্ধ্যায় দেবহাটার কুলিয়া এলাকায় শামীমকে মারধর করে বিক্ষুব্ধ লোকজন। প্রথম দফায় আহত হলে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে বের করে এনে আবারও মারধর করা হয়। গুরুতর অবস্থায় মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
শামীমের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছিলেন মামলার প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী। শামীমের মৃত্যুর পর ফেসবুকে ‘কৈ মাছের জান তোর’ লিখে পোস্ট দেওয়াসহ একাধিক পোস্টে উচ্ছ্বাস প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন লেখক মহিউদ্দিন মোহাম্মদ।
এদিকে, বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে মব সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।
আরও পড়ুন
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, শামীম হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
নাজমুল শাহাদাৎ/ সাতক্ষীরা।
আরও পড়ুন
রাজাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
অভিযুক্ত মো. আনিচ হাওলাদার। ছবি: সংগৃহীত
-->ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিশুটির বাবা রাজাপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতে পাঠায়।
গ্রেপ্তার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। অভিযুক্ত আনিচ হাওলাদার পরিবারের পরিচিত হওয়ায় সেই সুযোগে শিশুটির কাছাকাছি যাওয়ার সুযোগ পেতেন। অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকার একটি কলাবাগানের পাশে শিশুটিকে প্রথমবার ধর্ষণচেষ্টা চালান তিনি। পরবর্তীতে গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে নিজ দোকানে ডেকে নিয়ে আবারও একই অপচেষ্টা চালান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সরে যান। পরে শিশুটি বিষয়টি স্বজনদের জানালে তার বাবা রাজাপুর থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেন।
আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ভুক্তভোগী শিশুর বাবার মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে ঝালকাঠি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. নেয়ামুল/এএফ
