রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় উঠেই ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রণোদনার অর্থ দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯ শতাধিক আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের হিসাবের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিজ্ঞাপন
জনসভায় উপস্থিত হাজারও নেতা-কর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার এ ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত কৃষক ও নেতা-কর্মীরা।
রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষিদের জন্য ঘোষিত এ প্রণোদনা কৃষি খাতে সহায়তা এবং আখ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে আশা কৃষক ও নেতা-কর্মীদের।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
