নিহত নিহাদ কবিরাজ ওই গ্রামের আলী আবজাল কবিরাজ ও ফরিদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহাদের মা ফরিদা বেগম বাড়ির রান্নাঘরে পাটখড়ি দিয়ে রান্না করছিলেন। একপর্যায়ে তিনি বিলে ছাগল বাঁধতে যাওয়ার জন্য শিশুটিকে রান্নাঘরে রেখে বাইরে যান। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি। এ সময় রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন।
পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে রান্নাঘরের ভেতরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। যে শিশুর হাসি-খেলায় বাড়ি মুখর থাকার কথা, তার এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
ঘটনাটি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন "সে অলওয়েজ ট্রুথ"কে জানান, আগুনে পুড়ে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটেছে।
