ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের নতুন কমিটিতে নূরুস সাবিহাকে সভানেত্রী, জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তারকে সহ-সভানেত্রী এবং আলেমা মাফরুহাকে সম্পাদিকা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয় মার্কাজ ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, সভ্যতা নির্মাণে নারীদের ভূমিকাই প্রধান। মানবশিশুর মানসিক বিকাশ নারীদের ওপর নির্ভরশীল। তাই নারীদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাদের ঐতিহ্য অনুযায়ী সম্মান দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, পশ্চিমা চিন্তাধারা নারীর অধিকার ও সম্মানের সংজ্ঞা নির্ধারণ করে নারীদের ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে নারীদের নিরাপত্তা প্রায় শূন্যের কোঠায়। এ পরিস্থিতি পরিবর্তনে মহিলা ইউনিটকে ভূমিকা রাখতে হবে।
২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের সভানেত্রী হিসেবে নূরুস সাবিহা, সহ-সভানেত্রী হিসেবে জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদিকা হয়েছেন আলেমা মাফরুহা এবং সহ-সম্পাদিকা হাফেজা বুশরা। সাংগঠনিক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন রেক্সোনা জাহান জুবাইদা।
ছাত্রী সংগঠন পরিচালিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন মারিয়া কামাল। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রী সংগঠন পরিচালিকা আফরোজা জান্নাত, কওমি মাদরাসা শাখার আলেমা রাফিয়া আহমাদ, আলিয়া মাদরাসা শাখার সায়মা জান্নাত, কলেজ শাখার হাফিজা খাতুন এবং স্কুল শাখার ফারজানা নাদিরা।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা হয়েছেন মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা সৈয়দা নায়লা কারীম এবং যোগাযোগ সম্পাদিকা মোর্শেদা বেগম।
সহ-সাংগঠনিক সম্পাদিকা হিসেবে সাওদা মাসরুরা, সহ-প্রশিক্ষণ সম্পাদিকা পাপিয়া খাতুন, সহ-দপ্তর সম্পাদিকা মাহমুদা আক্তার, সহ-অর্থ সম্পাদিকা হালিমা সাদিয়া রুবা, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদিকা ইসরাত জাহান মারিয়াম, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা খাদিজা আহমাদ এবং সহ-যোগাযোগ সম্পাদিকা আলেমা ফাওজিয়া মাসরুরা দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
