পশ্চিম এশিয়ার দেশগুলিতে দ্বাদশ শ্রেণির বিশেষ বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সিবিএসই)। পর্ষদের নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in-এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।
সিবিএসই-এর তরফে যুদ্ধ পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল হওয়ায় পড়ুয়াদের জন্য বিশেষ মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল। সোমবার পর্ষদের তরফে জানানো হয়েছে, সেই ব্যবস্থায় প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট পড়ুয়াদের জন্যই এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
এর আগে পশ্চিম এশিয়ার সাতটি দেশ— বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বাদশ শ্রেণির ৪০টি বিষয়ের পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই। এর মধ্যে ২০টি ছিল অ্যাকাডেমিক বিষয়। পর্ষদের পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ এই তথ্য জানিয়েছেন।
দ্বাদশের বিশেষ পরীক্ষার সূচি
রাষ্ট্রবিজ্ঞান : ২৩ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
অর্থনীতি : ২৩ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
গণিত : ২৩ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
ফলিত গণিত: ২৩ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
মনোবিজ্ঞান: ২৪ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
বিজনেস স্টাডিজ : ২৪ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
ফিজ়িক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার : ২৪ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
জীববিদ্যা : ২৬ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
তথ্যপ্রযুক্তি : ২৬ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
মার্কেটিং : ২৬ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
মাল্টিমিডিয়া : ২৬ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
কৃত্রিম বুদ্ধিমত্তা : ২৬ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
হোম সায়েন্স : ২৭ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
ইনফরমেটিক্স প্র্যাকটিসেস: ২৭ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
কম্পিউটার সায়েন্স : ২৭ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
ইংরেজি কোর: ২৮ অক্টোবর, সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১টা ৩০
পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, পরীক্ষার্থীদের জমা দেওয়া তালিকা (এলওসি) অনুযায়ী প্রতিটি দেশে একটি করে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ পরীক্ষার ফলই চূড়ান্ত বলে গণ্য হবে এবং আগের মূল্যায়নের ফলাফল ধরা হবে না।
