
ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে তৃষা-গায়ত্রীছবি: X
Published on
:
1 min read
এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন ভারতের ব্যাডমিন্টন জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। ডেনমার্ক ওপেনে সরাসরি হারালেন ইন্দোনেশিয়ার র্যাচেল রোজ ও ফেবি সেতিয়ানিংরুমকে। পঞ্চম বাছাই জুটির বিরুদ্ধে ২১-১৬, ২১-১৭ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দুই ভারতীয় শাটলার। দু’মাস আগে দেশের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তৃষা ও গায়ত্রী। কিন্তু এশিয়ান গেমসে তাঁদের পারফরম্যান্স হতাশ করেছিল ক্রীড়াপ্রেমীদের। ডেনমার্ক ওপেনে এই জয় তাই তাঁদের কাছে স্বস্তির খবর।
