ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৭১ জন রয়েছে।
চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ১ লাখ ২ হাজার ২১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৮৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে একজন করে মারা গেছে। একই সময়ে ৪৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৪০ জনে।
