পাইকগাছা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণের লক্ষ্যে পাইকগাছায় “স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা” বিষয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার) সকালে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এবং ‘হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট কমিটির সভাপতি সেখ রুহুল কুদ্দুস-এর সভাপতিত্বে মূল বিষয়বস্তু উপস্থাপন ও আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রোকনুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, অব. শিক্ষক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, সদস্য ও সাংবাদিক জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম, কৃষ্ণ রায়, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহাজাহান বাদশা, রেজাউল করিম, মনিরুজ্জামান শান্ত, মোঃ মনিরুজ্জামান মনি, সেলিনা আক্তার লিলি, তাছলিমা খাতুন, কবরী সরকার, বিমল বিশ্বাস, আমজাদ হোসেন, মোঃ মাকসুদুর রহমান (মুকুল), আবুল কাশেম, সুরেশ বিশ্বাস, বদরুল আলম বাবলু সরকার, মোছাঃ ইয়াছমিন, আলিফা খাতুন, সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাস প্রমুখ। কর্মশালায় বক্তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল ও দুর্যোগবান্ধব বাজেট প্রণয়ন, জনগণের চাহিদাভিত্তিক পরিকল্পনা তৈরি এবং বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে জলবায়ু ঝুঁকির বাস্তব প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

