এম.এফ.এ মাকাম
জামালপুরে অসহায়, প্রতিবন্দী ও শারীরিক ভাবে চলাফেরা করতে ৫০ জনের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন করা হযেছে। গত বুধবার ২১ অক্টোবর সকালে জামালপুর শহরের কম্পপুর মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ সময় বক্তরা সমাজের অসহায় , হতদরিদ্র প্রতিবন্ধী জনগোষ্টিকে চলাচলের জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরনের মাধ্যমৈ চলাচলের সুয়োগ সৃষ্টির করে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে এই জনগোষ্ঠীকে বিশেষ প্রশিক্ষন দিয়ে অর্থনৈতিক সাবলম্বি করে হতদরিদ্র এসব পরিবারগুলোকে নিজেদের আয় করার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয়। পরে অসহায়, প্রতিবন্দী ও শারীরিক ভাবে চলাফেরা করতে ৫০ জনের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন করা হয়।
The post জামালপুরে অসহায়, প্রতিবন্দী ও শারীরিক ভাবে চলাফেরা করতে ৫০ জনের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ first appeared on দৈনিক আজকের জামালপুর.
