আজ মহানবমী। রাত পোহালেই দশমী, সঙ্গে ফের এক বছরের অপেক্ষা। দুর্গাপুজোর শেষ পর্বে ভালো খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই দুই বঙ্গেই। ফলে নবমীতে চুটিয়ে মজা করতে পারবে রাজ্যবাসী। তাপমাত্রাতেও বিশেষ কোনও পরিবর্তন নেই। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় জলীয় বাষ্পের কারণে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে।
একনজরে
আজ মহানবমী। দুর্গাপুজোর শেষ পর্বে রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর।
আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
নবমীতে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির পূর্বাভাস নেই।
দশমী ও একাদশীতেও কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘ দেখা যেতে পারে।
তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকবে।
দুর্গাপুজোর শেষ লগ্নে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
নবমীর সকাল থেকেই কলকাতায় আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দশমী ও একাদশীতেও মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ থাকবে। তবে বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণ থেকে উত্তরে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে নবমী থেকে দ্বাদশী পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। মোটের উপর মনোরম থাকবে আবহাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গেও নবমী থেকে একাদশী পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
FAQ
১. প্রশ্ন: মহানবমীতে বাংলার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্ক ও মনোরম থাকবে।
২. প্রশ্ন: নবমীতে কলকাতায় কি বৃষ্টি হবে?
উত্তর: না, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
৩. প্রশ্ন: দশমীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: দশমীতেও কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে, তবে বৃষ্টির পূর্বাভাস নেই।
৪. প্রশ্ন: একাদশীতেও কি বৃষ্টির সম্ভাবনা নেই?
উত্তর: হ্যাঁ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, একাদশীতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে।