কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাকটিভিজম জামায়াত করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
পোস্টে রাশেদ খাঁন লেখেন, গতকাল পোস্ট করেছিলাম যে, প্রতারক উজ্জ্বল তথা নাম বদলে ফেলা আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে অ্যাকটিভিজম করায় জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।
তিনি আরও লেখেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাকটিভিজমও জামায়াত করিয়েছে। আজকে (সোমবার) অবশ্য চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এই দায় নিয়েই নিলো। আর এজন্য নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমি জামায়াতকে ধন্যবাদ জানাই। এখন অপেক্ষায় রইলাম এনসিপির অবস্থান দেখার জন্য।
বিজ্ঞাপন
শেষে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের কাছে মেজর আক্তারুজ্জামান যেমন একজন জুলাই যোদ্ধা, ঠিক প্রতারক উজ্জ্বলও একজন জুলাই যোদ্ধা! এভাবে জুলাই যোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত ও মববাজরা।
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
