নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজ রব করবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম-অর্থ মোক্ষলাভের পথ খুলে দেবে। লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এড়িয়ে চলুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্যপকেট পূর্ণ হবে। ধার-কর্জ, ঋণমুক্ত করবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। প্রেম-রোমান্স, বিনোদন-ভ্রমণ শুভ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
আরও পড়ুন: ২০ অক্টোবর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
