
প্রতীকী ছবি এই সময়
Published on
:
1 min read
বক্সায় ১৮টি গ্রামের যৌথ সংগ্রামী মঞ্চের ধর্নার মাঝে শনিবার রাজভাতখাওয়া থেকে বিকল্প রুটে জিপ সাফারি শুরু হলো। একদিনে রাজ্যের কোষাগারে ঢুকেছে ১ লক্ষ ২৯ হাজার টাকা। গত ১৯ দিন ধরে অরণ্যের অধিকার আইন-সহ ১০ দফা দাবিকে সামনে রেখে রাজভাতখাওয়া চেকপোস্টের কাছে ধর্না চালিয়ে যাচ্ছেন বক্সার ১৮টি গ্রামের যৌথ সংগ্রামী মঞ্চ। ধর্নার জেরে থমকে যায় পর্যটন। অচলাবস্থা কাটাতে শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার কথা ঘোষণা করেন বনমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। যৌথ সংগ্রামী মঞ্চের নেতা অয়ন নাইডু বলেন, ‘আমরা তো পেটের দায়ে পথে বসে আছি। আমরা চাই না বক্সার পর্যটনের ক্ষতি হোক।'
